Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র যাত্রা শুরু, ডেঙ্গু প্রতিরোধে ‘মিশন জিরোবাইট’

Md Ahamadullah প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ 149 বার পঠিত
Md Ahamadullah

Md Ahamadullah

Special Correspondent · ID: RAJ-26002 · Rajshahi Division
ভেরিফাইড রিপোর্টার
রাবিতে ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র যাত্রা শুরু, ডেঙ্গু প্রতিরোধে ‘মিশন জিরোবাইট’
ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র মাধ্যমে হাল্ট প্রাইজের ২০২৬ সালের কার্যক্রম শুরু
Single News Top

তারেক হাসনাত, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র মাধ্যমে হাল্ট প্রাইজের ২০২৬ সালের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী পঞ্চবটি এলাকার বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ ও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

এই কার্যক্রমের প্রথম উদ্যোগ ‘মিশন জিরোবাইট’। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

‘প্রজেক্ট জিরোবাইট’-এর মূল প্রতিপাদ্য— “Zero Bites, Zero Dengue, A Healthier Tomorrow”। এ উদ্যোগের মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর মৃন্ময় সাহা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসতে উৎসাহিত করাই ‘মিশন জিরোবাইট’-এর অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাল্ট প্রাইজ রাবির প্রজেক্ট হেড মো. নাজমুল হুদা বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু ব্যক্তিগত সচেতনতার বিষয় নয়, এটি আমাদের সম্মিলিত সামাজিক দায়িত্ব। ‘মিশন জিরোবাইট’-এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ছোট ছোট সচেতনতামূলক পদক্ষেপের মাধ্যমেই একটি সুস্থ ও নিরাপদ ক্যাম্পাস এবং সমাজ গড়ে তোলা সম্ভব।”

উদ্যোগটির আওতায় বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মতো প্রতিরোধমূলক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখাই এ কর্মসূচির লক্ষ্য।

আয়োজকদের প্রত্যাশা, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়বে। পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে