পূজামণ্ডপে সহায়তা, নিরাপত্তায় তৎপর ছাত্রদল নেতা বিশাল রহমান
রাজশাহী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক উপহার দিয়েছেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান।
নিজ এলাকার পূজামণ্ডপগুলোতে এই আর্থিক উপহার দেওয়া হয়। একই সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে গঠিত একটি দল সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রাজশাহী মহানগর সভাপতি সুব্রত রায়, রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম, সিনিয়র সহসভাপতি জুবায়ের, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল চৌধুরী ঐক্য, একই কলেজের ছাত্রনেতা সন্ধি, শাহমখদুম থানা ছাত্রদলের ছাত্রনেতা মাইনুল এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ছাত্রনেতা উৎসসহ বিভিন্ন থানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা।
