Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে চালু হচ্ছে পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা দপ্তর

Tarek Monower Yeasin প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ 49 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
রাবিতে চালু হচ্ছে পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা দপ্তর
ছবি : রাবি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক।
Single News Top

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দপ্তর চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা দপ্তর’ নামে প্রস্তাবিত এই দপ্তরের জনবল কাঠামো ও বাজেট প্রস্তাব ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে।

গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় দপ্তর প্রতিষ্ঠার প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন ও বাজেট মঞ্জুরের পর দপ্তরটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এতদিন রাবির স্টুয়ার্ড শাখা ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে আসছিল। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিসর ও সেবার পরিধি বৃদ্ধি পাওয়ায় দ্রুত ও মানসম্মত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নতুন দপ্তর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বড় ক্যাম্পাসে একটি শাখার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ছিল। এ কারণে স্বতন্ত্র পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা দপ্তর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

নতুন দপ্তর চালু হলে যথাসময়ে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে