Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৫১ মামলা, গ্রেপ্তার ১২১

নিউজ ডেস্ক প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ 49 বার পঠিত
রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৫১ মামলা, গ্রেপ্তার ১২১
ছবি : রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৫১ মামলা, গ্রেপ্তার ১২১
Single News Top

নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যানে ৫১টি মামলা দায়ের এবং ১২১ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। এ সময়ে বিভিন্ন অপরাধে অভিযান চালানোর পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় দস্যুতার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দুটি এবং অন্যান্য আইনে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে মোট মামলার সংখ্যা ৫১টি। এ সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে পাঁচটি।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পরোয়ানামূলে ৬০ জন, সাজাপ্রাপ্ত ৯ জন, তদন্তাধীন মামলায় ৪৭ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় পাঁচজন রয়েছেন। এ ছাড়া ১২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের অভিযানে হেরোইন, ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা, বিদেশি মদ, জাপানি সিগারেট ও ক্রিস্টালসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে চোরাচালান পণ্য উদ্ধার হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রমের লক্ষ্যে ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে