Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবি শিক্ষার্থী নার্গিস

রাবি প্রতিনিধি প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ 47 বার পঠিত
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবি শিক্ষার্থী নার্গিস
ছবি : প্রধানমন্ত্রী তারেক রহমান নার্গিস খাতুনের হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’পুরস্কার তুলে দেন।
Single News Top

রাবি প্রতিনিধি: সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নার্গিস খাতুন। ক্রীড়া ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার অর্জন করেন।

শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নার্গিস খাতুনের হাতে এ পুরস্কার তুলে দেন। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ পুরস্কার প্রদান করে।

নার্গিস খাতুনের এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

তাঁরা বলেন, নার্গিস খাতুনের এ অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। তাঁর এই সাফল্য ভবিষ্যতে আরও কৃতিত্ব অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে