Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সুনামগঞ্জ সীমান্তে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ 38 বার পঠিত
সুনামগঞ্জ সীমান্তে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি : সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ, বাজারমূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা।
Single News Top

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৯১ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

রোববার ভোরে ২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করেন। অভিযানে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের পেচাকোণা এলাকায় সীমান্ত পিলার ১২২৩-এর বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে ৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অন্যদিকে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর এলাকায় সীমান্ত পিলার ১২০৪/৮-এর প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ২৪ বোতল মদ উদ্ধার করা হয়। একই উপজেলার বড়দল ইউনিয়নের বারিকের টিলা এলাকায় সীমান্ত পিলার ১২০২/৪-এর অভ্যন্তরে অভিযান চালিয়ে আরও ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।

২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দ করা মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে