Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ফরিদপুরে ৩১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান ও উপহার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ 46 বার পঠিত
ফরিদপুরে ৩১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান ও উপহার বিতরণ
ছবি : ফরিদপুরে ৩১ পূজামণ্ডপে অনুদান ও উপহার বিতরণ করেছেন সংসদ সদস্য চৌধুরী নায়ব ইউসুফ।
Single News Top

ফরিদপুর প্রতিনিধি: দেশের সব ধর্মের নাগরিকের সমান সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়ব ইউসুফ।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের হাবিলি গোপালপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয় চত্বরে পৌরসভার ৩১টি পূজামণ্ডপে অনুদান ও শুভেচ্ছা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চৌধুরী নায়ব ইউসুফ বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ৩১টি পূজামণ্ডপে নগদ অর্থ, পাঁচটি করে শাড়ি এবং পুরোহিতদের জন্য ধুতি-পাঞ্জাবি বিতরণ করা হয়। দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করা এবং পূজামণ্ডপগুলোর আয়োজনে সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।

জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাইদ হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজসহ সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে