Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৫১ মামলা, গ্রেপ্তার ১৪২

নিউজ ডেস্ক প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ 45 বার পঠিত
রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৫১ মামলা, গ্রেপ্তার ১৪২
ছবি : রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৫১ মামলা, গ্রেপ্তার ১৪২
Single News Top

নিউজ ডেস্ক: রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫১টি মামলা হয়েছে। এ সময়ে বিভিন্ন মামলায় ও পরোয়ানামূলে ১৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাজশাহী জেলা পুলিশের প্রকাশিত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় একটি খুন, একটি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের একটি মামলা হয়েছে। এ ছাড়া অন্যান্য ধারায় ৪৮টি মামলা হয়েছে। এ সময়ে জেলায় ছয়জন অপমৃত্যুর শিকার হয়েছেন।

পুলিশের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে দেখা যায়, পরোয়ানামূলে ৫৯ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলায় ৬৩ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ১৪২।

মাদক উদ্ধার

জেলা পুলিশের অভিযানে ২৯৯ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৭০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১৭ জন মাদক কারবারি ও মাদকসেবীকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ও উদ্ধারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময়ে ১ হাজার ৯৯ জনকে পুলিশি সেবা দেওয়া হয়েছে। চলতি মাসে সেবাগ্রহীতার সংখ্যা ১৬ হাজার ৫৭৭ জন।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে