Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিউজ ডেস্ক প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ 235 বার পঠিত
রাজশাহীতে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
ছবি : রাজশাহীতে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার
Single News Top

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাফসান নগরীর হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকার বাসিন্দা। পরিবারের তথ্য অনুযায়ী, সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে