Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

৫ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ 36 বার পঠিত
৫ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
ছবি : ৫ দফা দাবিতে রামেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: চিকিৎসা সামগ্রীর সংকট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনরা।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালের বিভিন্ন ভর্তি ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনরত আনসার সদস্যদের অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি সংঘবদ্ধ হুমকিরও শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

তাঁদের আরও অভিযোগ, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসা সরঞ্জাম নিয়ে অতিরিক্ত রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা ২৪ ঘণ্টার কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, কর্মবিরতি ঘিরে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়ায় রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানিয়েছেন, বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের বিস্তারিত কারণ ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানো হবে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে