Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবি সদস্যের বিরুদ্ধে

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ 125 বার পঠিত
রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবি সদস্যের বিরুদ্ধে
ছবি : বামে ভুক্তভোগী অলিউল্লাহ ও রুবেল, ডানে শাকিলের সহযোগী এবং ইনসেটে অভিযুক্ত আরএনবি সদস্য আমিনুল ইসলাম শাকিল।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত সদস্যকে শনাক্ত করার পরও তাঁর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নামমাত্র টাকা ফেরত দিয়ে তাঁদের স্টেশন থেকে বের করে দেওয়া হয়।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া থেকে আসা দুই যাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তাঁরা। এ ঘটনায় আরএনবি সদস্য আমিনুল ইসলাম শাকিলের বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

তাঁদের দাবি, ঘটনার পর রাজশাহী রেলস্টেশনের নিরাপত্তা চৌকিতে গিয়ে অভিযোগ জানান এবং অভিযুক্ত সদস্যকে শনাক্ত করেন। তবে তাঁকে আটক বা তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

পরে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বিবরণ দিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগীরা।

রেলস্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

ঘটনার বিস্তারিত ও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা চলছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে