Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ইউপি নির্বাচনের ঘোষিত সূচি ‘একেবারেই প্রাথমিক’: ইসি সচিব

স্টাফ রিপোর্টার প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ 68 বার পঠিত
ইউপি নির্বাচনের ঘোষিত সূচি ‘একেবারেই প্রাথমিক’: ইসি সচিব
ছবি : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
Single News Top

স্টাফ রিপোর্টার: সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে, তা একেবারেই প্রাথমিক বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর অংশীজনদের সঙ্গে বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।

এর আগে সোমবার নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করে। তবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গণমাধ্যমে নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী সময়সূচি সম্পর্কে তারা জানতে পেরেছেন; এ বিষয়ে সরকারের সঙ্গে ইসির কোনো আলোচনা হয়নি।

এর পরিপ্রেক্ষিতে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি নিশ্চিত। তবে নির্বাচন কবে, কী পদ্ধতিতে বা কোন পর্যায়ে হবে, তা নিয়ে কমিশনে প্রাথমিক আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় একটি প্রাথমিক সময়সূচি করা হয়েছে। সেখানে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পাশাপাশি আরও দুটি ধাপ রিজার্ভ রাখা হয়েছে।

তিনি জানান, ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পর প্রয়োজনীয় মতামত ও তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে কোনো পাল্টা মন্তব্য করতে রাজি হননি আখতার আহমেদ। তিনি বলেন, প্রতিমন্ত্রী যা বলেছেন, সেটি ‘শিরোধার্য’; এ বিষয়ে পাল্টা মন্তব্য করার কোনো ইচ্ছা তার নেই।

সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আলোচনা একটি চলমান প্রক্রিয়া। কার সঙ্গে কখন ও কীভাবে আলোচনা হয়েছে, সে বিষয়ে এ মুহূর্তে তিনি বিস্তারিত মন্তব্য করতে চান না।

 

Single News Bottom
আরও পড়ুন : ইউপি নির্বাচন, ঘোষিত সূচি, ইসি সচিব

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে