Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ 54 বার পঠিত
স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী
ছবি : ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
Single News Top

ফেনী প্রতিনিধি: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে।’ একই সঙ্গে যারা অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “বরাবরই তো এরা একসঙ্গে ছিল। ১৯৯১ সালেও তারা একসঙ্গে ছিল, ১৯৮৬ সালেও একসঙ্গে ছিল। গত নির্বাচনের সময়ও তারা একসঙ্গেই ছিল; তলে তলে কাজ করেছিল। আজ আবার তারা এবং ওরা, যারা পালিয়ে গেছে এই স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে।”

তিনি বলেন, যারা জনগণের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি না দিয়ে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। জনগণের কল্যাণে কর্মসূচি থাকলে তা মানুষের সামনে তুলে ধরার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশের মানুষ গণতন্ত্র রক্ষা করেছে। ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের ধারা চালু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন, খাদেম ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়া হয়। ফুলগাজীতে ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং ফেনী জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাওয়ার কর্মসূচি ছিল।

এর আগে প্রধানমন্ত্রী ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। পরে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।
 

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে