Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

আওয়ামী লীগ আমলের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ 49 বার পঠিত
আওয়ামী লীগ আমলের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
ছবি : Untitled design (1)
Single News Top

স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া অপ্রয়োজনীয় ও দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত প্রকল্প বাদ দিয়ে জনস্বার্থে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব এ তথ্য জানান।

তিনি বলেন, উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। এ জন্য গ্রামীণ সড়কসহ উন্নয়নকাজ শেষ হওয়ার পর তিন বছর মেরামতের দায়িত্ব বাস্তবায়নকারী সংস্থাকে দেওয়া এবং ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি জামানত নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন, আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ পানি নিশ্চিত এবং বিগত সরকারের আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করেছে কমিটি। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে