Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমা ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ 52 বার পঠিত
মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমা ২৬ অক্টোবর
ছবি : সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি
Single News Top

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর।

উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর গত ১ অক্টোবর পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আইন অনুযায়ী আসনটি যে দল বা জোটের জন্য বরাদ্দ, সেই দল বা জোটই আসনটি পাবে। এ আসনে একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ হবে। আর একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে