Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ 48 বার পঠিত
২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি : আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী।
Single News Top

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর সরকারি সফরসূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিন বিভাগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও একটি জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।

সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপে উপস্থিত হয়ে পরিদর্শন করবেন। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।

দুপুর ১২টা ৩০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীতে পৌঁছে শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে যাবেন। দুপুর ১টা ৩০ মিনিটে সেখানে উপস্থিতি ও পরিদর্শন শেষে দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে পৌঁছে বিরতি নেবেন।

বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠ) আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

বিকেল ৫টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জে এম সেন হলের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টায় সেখানে উপস্থিতি ও পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে বিরতি নেবেন।

রাত ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। রাত ৮টায় বিমানবন্দরে পৌঁছে সামরিক বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ৯টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে তাঁর সফর শেষ হওয়ার কথা রয়েছে।

প্রকাশিত কর্মসূচিতে সফরের বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে