ইশরাকের পদত্যাগ নিয়ে রহস্য কাটছে না, আলোচনায় প্রধানমন্ত্রীর নির্দেশ
ছবি : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
সিক্সটিন ডেক্স: রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, এমন একটি সংবাদ প্রচার করা হয়েছে। তবে বিটিভি ছাড়া সরকারের অন্য দপ্তরগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগ বা কোনো সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা এ বিষয়ে লিখিত সংবাদ বিজ্ঞপ্তি কিংবা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেননি।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিএমপি ইশরাক হোসেনকে ঘিরে ছড়ানো তথ্যের বিষয়ে তদন্ত শুরু করেছে। তদন্তে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
