Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সাইবার অপরাধ দমনে নতুন ইউনিট, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ 65 বার পঠিত
সাইবার অপরাধ দমনে নতুন ইউনিট, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি
ছবি : অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন
Single News Top

সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের নতুন বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে ইউনিটটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তনশীল অপরাধের ধরন ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক প্রযুক্তি ও মেধাভিত্তিক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই ইউনিট গঠন করা হয়েছে।

নতুন এই ইউনিট একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে ইউনিটটির দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম তদারক করবেন। থানা পর্যায়েও সাইবার অপরাধের তদন্ত ও সেবা দেওয়ার জন্য পৃথক এসআই, এএসআই ও কনস্টেবল পদায়ন করা হবে।

অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী ইউনিটটির মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৯২ জন। বিদ্যমান পুলিশ বাহিনীর অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পাশাপাশি নতুন নিয়োগের মাধ্যমে এ জনবল পূরণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বিশেষায়িত এই ইউনিটের মাধ্যমে সাইবার স্পেসের অপব্যবহার এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ কার্যকরভাবে প্রতিরোধ ও দমন করা সম্ভব হবে।
 

Single News Bottom
আরও পড়ুন : সাইবার ,অপরাধ, দমনে, নতু,ন ইউনিট, নেতৃত্বে, অতিরিক্ত, আইজিপি

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে