Advertisement header
মেনু
News 16
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ 101 বার পঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

বৈঠকে পূর্বের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালন করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পূর্বের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালন করা হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো দুটি দিবস একই দিনে পালিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ষাকালে একই দিনে দুটি দিবস উদযাপনের কারণে যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়েন।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। অন্যদিকে জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালন করা হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিপরিষদ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট পালনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। 

জাতীয় থেকে আরও দেখুন

Route::get('/manifest.json', function () { $settings = class_exists(\App\Models\Setting::class) ? \App\Models\Setting::pluck('value', 'key') : collect(); $siteName = trim((string) $settings->get('site_name', config('app.name', 'News App'))); $favicon = trim((string) $settings->get('favicon', 'favicon.png')); $faviconUrl = \Illuminate\Support\Str::startsWith($favicon, ['http://', 'https://', '//']) ? $favicon : asset(ltrim($favicon, '/')); return response()->json([ 'name' => $siteName, 'short_name' => \Illuminate\Support\Str::limit($siteName, 15, ''), 'description' => $siteName.' মোবাইল অ্যাপ', 'start_url' => '/', 'scope' => '/', 'display' => 'standalone', 'orientation' => 'portrait', 'background_color' => '#ffffff', 'theme_color' => '#c40016', 'icons' => [ [ 'src' => $faviconUrl, 'sizes' => '192x192', 'type' => 'image/png', ], [ 'src' => $faviconUrl, 'sizes' => '512x512', 'type' => 'image/png', ], ], ], 200, [ 'Content-Type' => 'application/json; charset=UTF-8', 'Content-Disposition' => 'inline', 'Cache-Control' => 'no-cache', ], JSON_UNESCAPED_UNICODE | JSON_UNESCAPED_SLASHES); })->name('pwa.manifest');