Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মালয়েশিয়ার সারাওয়াক ট্রেড ফেয়ারে প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ

নিউজ ডেস্ক প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ 58 বার পঠিত
মালয়েশিয়ার সারাওয়াক ট্রেড ফেয়ারে প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ
ছবি : সারাওয়াক ট্রেড ফেয়ার
Single News Top

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার সারাওয়াক অঙ্গরাজ্যের কুচিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সারাওয়াক ট্রেড ফেয়ার (STF) ২০২৬’ ও ‘পাদাওয়ান ডিসকভারি ফেস্টিভ্যাল ২০২৬’। ২ অক্টোবর শুরু হওয়া এ আয়োজনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছে বাংলাদেশ।
মেলায় মালয়েশিয়া ছাড়াও চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৮০টি প্রতিষ্ঠান ও উদ্যোক্তা অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারাওয়াকের ডেপুটি প্রিমিয়ার দাতুক আমার প্রফেসর ড. সিম কুই হিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আন্তর্জাতিক অতিথিরা বাংলাদেশ হাইকমিশনের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠান **‘পিনাকল এসডিএন বিএইচডি’**ও নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ অংশগ্রহণের মাধ্যমে সারাওয়াকের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের সুযোগ তৈরি হবে।

Single News Bottom
আরও পড়ুন : মালয়েশিয়া, সারাওয়াক, ট্রেড, ফেয়ার, প্রথমবার, বাংলাদেশ৷ অংশগ্রহণ

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে