Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

সংবাদ টাইমস ডেস্ক প্রকাশ : সোমবার, ২০ জুলাই, ২০২৬ 121 বার পঠিত
দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
ছবি : সংগৃহীত
Single News Top

লিওনেল মেসির আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হওয়ায় ম্যাচের শেষ ভাগে আরও চাপে পড়ে যায়।

শিরোপাধারী আর্জেন্টিনা পুরো ম্যাচে ছিল নিজেদের ছায়া হয়ে। ম্যাচের ১১৬তম মিনিট পর্যন্ত তারা প্রতিপক্ষের গোলে কোনো শটই নিতে পারেনি। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাসে মাত্র তৃতীয় দল হওয়ার স্বপ্নও অধরাই থেকে যায়।

এর মধ্য দিয়েই ৩৯ বছর বয়সে হৃদয়ভাঙা পরাজয়ে শেষ হলো লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়।

অন্যদিকে, স্পেন এই শিরোপার পুরোপুরি যোগ্য দাবিদার। শুধু ফাইনালেই নয়, পুরো টুর্নামেন্টজুড়েই তারা ছিল সবচেয়ে ধারাবাহিক ও আধিপত্য বিস্তারকারী দল। শেষ পর্যন্ত সেরার মুকুট যে সঠিক দলের মাথাতেই উঠেছে, তা নিয়ে তেমন কোনো বিতর্কের সুযোগ নেই। 

Single News Bottom
আরও পড়ুন : বিশ্বকাপ মেসি

খেলাধুলা থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে